আইসিসি চ্যামিয়ন্স ট্রফির সেমিফাইনালের ৩টি দল নিশ্চিত। বাকি শুধু একটি দল। কে হবে চতুর্থ দল? চতুর্থ সেমিফাইনালিষ্ট হিসেবে বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

লিগ পর্বের শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।

'বি' গ্রুপের শেষ দুটি ম্যাচেই জয় পেয়েছে দল দুটি। পাকিস্তান হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। আর শ্রীলঙ্কা ভারতকে। তাই দুটি দলই আজ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। দুটি দলেই তরুণদের উপস্থিতি বেশি। অভিজ্ঞদের বিদায়ের কারণে তরুণদের নিয়েই দল গড়েছে পাকিস্তান-শ্রীলঙ্কা।

আজ যারা জিতবে 'এ' গ্রুপের টপার ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে খেলবে তারা।