উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য দায়িত্বরত ২৩ সহকারী অ্যাটর্নি জেনারেলকে স্বীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
একই সঙ্গে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব পালনের জন্য ২৭ জনকে নতুন করে নিয়োগ দেয়া হয়েছে।
রাষ্ট্রপতির এক আদেশ মোতাবেক আইন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করেছে।
ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।





