এবার বার্সেলোনার জার্সি নিষিদ্ধ করল সৌদি আবর।এখন থেকে দেশটির আর কেউই কাতালান ক্লাবটির জার্সি পরতে পারবে না। কেবল তা নয়, এই জার্সি পড়লে ১৫ বছরের জেলের বিধান রেখেছে দেশটি।এছাড়া প্রায় দেড় কোটি টাকাও জরিমানা করা হতে পারে।
কিন্তু কেন?সম্প্রতি কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসরসহ আরব বিশ্বের প্রভাবশালী ছয়টি দেশ। এরই প্রেক্ষিতে কাতার ওয়ারওয়েজ লেখা বার্সেলোনার জার্সি দেশটিতে নিষিদ্ধ করলে সৌদি আরব। কাতার মুসলিম ব্রাদারহুডসহ সন্ত্রাসী দলগুলোকে সমর্থন দিচ্ছে বলে দেশগুলি অভিযোগ করেছে।
এছাড়াও কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্নের জের ধরে দেশটির বিমানসেবা প্রতিষ্ঠান কাতার এয়ারওয়েজের লাইসেন্স প্রত্যাহার করে সৌদি সরকার। কেবল তাই নয, এরই মধ্যে কাতারের সঙ্গে স্থলসীমান্ত ও আকাশপথের যোগাযোগও বন্ধ করে দিয়েছে সৌদি আরব ।





