অন্তঃসত্ত্বা মায়ের বিশাল পেট দেখে অনেকেই ধারণা করেছিলেন, যমজ সন্তান জন্ম নিতে যাচ্ছে। এমনকি ডাক্তাররাও সেই মতই প্রস্তুতি নিয়েছিলেন।

কিন্তু অস্ত্রোপচার করতেই বের হলো আসল চমক। যমজ সন্তান নয়, ফ্লোরিডার বাসিন্দা ক্রিসি করবিট জন্ম দিলেন প্রায় ৬ কেজি ওজনের এক ফুটফুটে কন্যা সন্তান।

চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতকের স্বাভাবিক ওজনের থেকে প্রায় দ্বিগুণ ওজন নিয়ে জন্মেছে ক্রিসির মেয়ে। ক্রিসি বলেন, ‘মনে হল জন্মের পরই ও হাঁটতে শুরু করে দেবে।’

ইতোমধ্যেই সদ্যোজাত মেয়ের জন্য ৯ মাসের বাচ্চার মাপের জামাও কিনে নিয়েছেন তিনি। সুস্থ কন্যা সন্তানের জন্ম দিয়ে আনন্দে আছেন চার সন্তানের জননী ক্রিসি। সেই সঙ্গে মেয়ের বিশেষ ফটোশুটের আয়োজন করেন তিনি। সম্প্রতি মেয়েকে নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকারও দিয়েছেন ক্রিসি। দেখুন তার ঝলক।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।