‘এ’ গ্রুপের আজ সর্বশেষ ম্যাচ। এ ম্যাচে জিতলেই সেমিফাইনালে খেলবে অস্ট্রেলিয়া। আর অজিরা হেরে গেলে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। সেই জয়ের লক্ষে প্রথমে টসে হেরে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৭ রান করেছে অস্ট্রেলিয়া। ২৭৮ রানের জয়ের লক্ষে ব্যাটিং করছে ইংল্যান্ড।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ৩২ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান।
গ্রুপের প্রথম দু’ম্যাচ জিতে ইতোমধ্যে সেমিতে নাম লিখিয়েছে ইংলিশরা। আর গতরাতে বাংলাদেশের কাছে হেরে প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় নিউজিল্যান্ড।
ইংল্যান্ড একাদশ : ইয়োইন মরগান (অধিনায়ক), এ্যালেক্স হেলস, জেসন রয়, জো রুট, মইন আলী, বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), আদিল রশিদ, লিয়াম প্লাংকেট, মার্ক উড ও জ্যাক বল।
অস্ট্রেলিয়া একাদশ : স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মইসেস হেনরিকস, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা।





