অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ২৭৮ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথমমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড যখন অস্টেলিয়ার বোলারদের চাপের মুখে তখন বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। বৃষ্টির কারণে এখন আপাতত খেলা বন্ধ।

এই রিপোর্ট লেখার সময় ২য় ইনিংস এর ৬ ওভার পেরিয়েছে। ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে খোড়াচ্ছে ইংল্যান্ড। উইকেটে অধিনায়ক ইয়ন মরগ্যান (১৪) ও বেন স্টোকস (০)। জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক মিলে স্বস্তায় তুলে নিয়েছেন জেসন রয় (৪), অ্যালেক্স হেলস (০) ও জো রুটকে (১৫)। এর মধ্যে বৃষ্টির প্রথম হানায় খেলা বন্ধ। ওই ৬ ওভার পরই। ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেলে কিন্তু অস্ট্রেলিয়া নয়, বাংলাদেশই যাবে সেমিতে!