সৌদিতে অবস্থানরত যে সকল অবৈধ বাংগালী ভাইয়েরা আছেন তারা একটা সুযোগ পেতে যাচ্ছেন দেশে ফেরত যাওয়ার।
আগে এই সুযোগটা ছিল ৩ টি ধাপে।
যাদের ভিসার মেয়াদ শেষ তাদের জন্যও সুযোগ আছে, সেই সুযোগটা হল – আপনারা যদি ধরা দেন নিজ থেকে তাইলে দেশে পাঠিয়ে দিবে তা নয়।
অথবা জেল/জরিমানা দিতে হবে এমনটা আর করতে হবেনা।
এর মানে হল অপরাধের জন্য যে জরিমানা অথবা জেলটা দিতে হত তা আর দিতে হবেনা।
কিন্তু আকামার ফী অথবা অন্য সরকারি কোন ফী যদি বকেয়া থাকে তা দিতে হবেনা।
এখানে কিছু পন্থার কথা বলা হয়েছে।
যা সকল অবৈধ প্রবাসীদের অবলম্বন করতে হবে।
১/ যারা অবৈধ আছে তাদেরকে জাওয়াদাত অফিস অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে গিয়ে ধরা দিয়ে নিজের অপরাধের কথা শিকার করতে হবে এবং বিমানের টিকিট কিনে টিকিটের ভেরিফাইট কপি জাওয়াদাত অথবা মকতবে আমেলকে দিতে হবে যাতে প্রমাণ হয় যে আপনি সত্যিই টিকিট কিনেছেন।
২/ আপনার কাছে আকামা/পাসপোর্ট অথবা যে সকল কাগজপত্র আছে তা দাখিল করতে হবে।
৩/ সরকারী কোন ফী, যেমন আকামার উপর গ্রামা অথবা অন্য কোন কারণে আপনাকে গ্রামা করা হয় তাইলে তা আপনাকে পরিশোধ করতে হবে।
৪/ মকতবে আমেল ও জাওয়াদাত অফিস থেকে ভেরিফাইড করা কপিগুলো সংরহ করতে হবে এবং কফিলের আপনার উপর কোন দাবি-দাওয়া নেই তা প্রমাণ দিতে হবে।
৫/ আপনার মাওমালাতটি যাবে এমন একটি আদালতে, যাদের গঠন করা হয়েছে শুধুমাত্র অবৈধ প্রবাসীদের দেশে পাঠানোর জন্য।
৬/ এই আদালত থেকে সকল ভেরিফাইড কাগজপত্র ও মাওমালাত সংগ্রহ করতে হবে।
৭/ কফিলকে জানানো হবে যে আপনি নিজ দায়িত্বে ধরা দিয়েছেন এবং আপনার সাথে যদি কফিলের কোন মাওমালাত থাকে তাইলে তা নিজেদের মধ্যে সেরে ফেলতে হবে
৮/ আপনার কফিল যদি আপনার উপর জুলুম করে থাকে তাইলে কফিলের আফসীর সিস্টেম বন্ধ করে দেয়া হবে।
এত কথা না বলে এটা বলে দিলেই তো হয় যে, সকল গ্রামা এবং সরকারী ফী পরিশোধ করে, বিমানের টিকিট করে আপনি চলে যেতে পারেন।
কোনরকম জেল/জরিমানা ছাড়াই তাদের দেশে পাঠিয়ে দেয়া হবে।
কোনরকম ব্ল্যাকলিষ্ট করবেনা।
যদি ধরা দিয়ে দেশে চলে যেতে চান তাইলে যে ক্ষমাটা করা হয়েছে তার মানে হল আপনি চাইলে আবার নতুন ভিসা নিয়ে সৌদিতে প্রবেশ করতে পারবেন।
যত পারেন শেয়ার করে সকল প্রবাসীদের জানার সুযোগ করে দিন।





