অ্যালোভেরা বা ঘৃতকুমারী আমাদের সবারই সুপরিচিত একটি ভেষজ উপাদান। দৈনন্দিন ব্যবহার্য বিভিন্ন প্রসাধনীতে প্রায়ই দাবি করা হয়ে থাকে অ্যালোভেরার উপস্থিতির কথা।

ভেষজ চিকিৎসা শাস্ত্রে এলোভেরার ব্যবহার পাওয়া যায় সেই খৃীষ্টপূর্ব যুগ থেকেই। তখন থেকে বর্তমান সময় পর্যন্ত এলোভেরার অনেক গুণের কথা আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে ত্বকের দাগ দূর করার ক্ষেত্রে এর ভূমিকা অনন্য।

অ্যালোভেরার শাস বা জেল ত্বকের যেসব জায়গায় দাগ আছে, সেখানে সরাসরি প্রয়োগ করতে পারেন। রাতে ঘুমাবার আগে ত্বকের দাগগুলোতে জেলের মতো করে অ্যালোভেরার শাস লাগান। সকালে উঠে যে কোন ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এছাড়াও অ্যালোভেরার জেল ৪ টেবিল-চামচ, শসার রস ৬ টেবিল চামচ এবং ২ টেবিল চামচ প্লেইন দই একত্রে ভাল করে মিশিয়ে মিশ্রণটি আপনার মুখে এবং গলায় খুব ভালো করে লাগিয়ে নিন। অ্যালোভেরা ফেসিয়াল মাস্কটি ২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনার ক্ষতচিহ্ন এবং রোদে পোড়া দাগের অসাধারন পরিবর্তন দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন।

তবে কিভাবে এই অ্যালোভেরার জেল তৈরি করবেন তা জেনে নিন এই ভিডিও থেকে...

ভিডিও দেখতে ক্লিক করুণ