চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই বৃষ্টি বাগড়া দিচ্ছে। এরই মধ্যে বৃষ্টির কারণে নিজেদের প্রথম দুটি ম্যাচই পরিত্যক্ত হয়েছে অস্ট্রেলিয়ার।

আজ নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এ ম্যাচও যদি পরিত্যাক্ত হয় তাহলে খুলে যাবে টাইগারদের ভাগ্য।

আর এ ম্যাচে হারলেই বিদায় নিতে হবে দুইবারের চ্যাম্পিয়নদের। আর জিতলে চলে যাবে শেষ চারে। তবে আজকের ম্যাচেও রয়েছে বৃষ্টির শঙ্কা। সেটাই যদি হয় তাহলে টাইগার চলে যাবে শেষ চারে অথ্যাৎ সেমিফাইনাল। ইংল্যান্ডের বিপক্ষে হারের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে অপ্রত্যাশিত এক পয়েন্ট পেয়ে শেষ চারের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজকের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় সকালে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বিকেলেও হালকা বৃষ্টি থাকতে পারে। বার্মিংহামের এজবাস্টনে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়।