আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে ২৬৬ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নামে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার।

আগের দুই ম্যাচে শতক আর ৯৫ রানের ইনিংস খেলে টুনামেন্টের এখন পর্যন্ত সেরা সংগ্রহকারি তামিম ইকবাল আজ মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই সাজঘরে। টিম সাউদির বলে এলবিডাব্লিউ হয়ে বিদায় নেন শূণ্য রানে।

তামিমের বিদায়ে হতাশ হয়ে পড়ে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। সে হতাশা যেন আরো বাড়িয়ে দিল সাব্বির রহমান। আবারও টিম সাউদির বলে আউট সাব্বির রহমান । উইকেটের পিছনে ক্যাচ দিয়েছেন ৮ রান করা সাব্বির রহমান।

উইকেট বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতায় সামিল হয় সৌম্যও। সাউদির ইনসুইং বল আঘাত করল সৌম্যর থাই প্যাডে। নিউজিল্যান্ডের জোরালো আবেদন। অাম্পায়ার ইয়ান গৌল্ড আঙুল তুলে আউট দিলেন সৌম্যকে। রিভিউ না থাকায় আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করতে পারেননি সৌম্য। রিপ্লেতে দেখা গেছে, বল স্ট্যাম্পে আঘাত না করে উপর দিয়ে বেরিয়ে যাচ্ছিল। আম্পায়ারের ভুল সিদ্ধান্তে ৩ রানে থামে সৌম্যর ইনিংস।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৪ রান। ক্রিজে আছেন সাকিব (৮) ও মাহমুদউল্লাহ্ (৬) রান। এর আগে টস জিতে নির্ধারতি ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান করে কিউইরা। এর আগে বৃষ্টির কারণে এক ঘন্টা পর শুরু হয় ম্যাচটি।

এদিন শুরু থেকেই কিউই ব্যাটসম্যানদের চাপে রাখে বাংলাদেশের বোলাররা। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন দলের তরুণ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন। এছাড়া তাসকিন ২টি আর মোস্তাফিজ নেন ১টি উইকেট। অপরদিকে কিউইদের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন রস টেলর। এছাড়া অধিনায়ক কেন উইলিয়ামসন নেন ৫৭ রান।
সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখর লড়াইয়ে ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৪.৩০ মিনিটে কার্ডিফের সোফিয়া গার্ডেনে অনুষ্ঠিত হয়। খেলাটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি, গাজী টিভি, মাচরাঙা ও স্টার স্পোর্টস ওয়ান।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, লুক রনকি, রস টেলর, নেইল ব্রুম, জিমি নিশাম, কোরি অ্যান্ডারসন, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।