আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে কিউই অধিনায়ক। বৃষ্টির কারণে এক ঘন্টা পর শুরু হচ্ছে ম্যাচটি।

সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখর লড়াইয়ে বাংলাদেশ সময় বিকেল ৪.৩০ মিনিটে কার্ডিফের সোফিয়া গার্ডেনে মাঠে নামবে দুই দল। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি, মাচরাঙ্গা ও স্টার স্পোর্টস ওয়ান।

এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ পয়েন্ট ভাগাভাগির মধ্যমে আসরে টিকে থাকার স্বপ্ন দেখছে টাইগাররা। তাই আজকের ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলে আর আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া হারলে কিংবা ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে শেষ চার নিশ্চিত হয়ে যাবে মাশরাফি বাহিনীর।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।