ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সিংপাড়ায় প্রতিবেশীর বসতভিটাতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে ঐ ইউনিয়নের বাসিন্দা আব্দুল আলী ও তার বাসার লোকজন বাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ ফরিদুল ইসলাম।
যানা যায়, দীর্ঘদিন ধরে ফরিদুল ইসলামের বসতভিড়া জোড় পূর্বক দখল করার চেষ্টা করেন স্থানীয় বাসিন্দা আব্দুল আলী। এরই জেড় ধরে বৃহস্পতিবার দুপুরে আব্দুল আলীর লোকজন ফরিদুল ইসলামের বাড়িতে অগুন লাগিয়ে তার কুড়েঘড়টি পুড়ে দেয়। এতে তাদের অনেক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ফরিদুল ইসলাম।
ফরিদুল ইসলাম অভিযোগ করে বলেন, অনেকদিন ধরে আমার সাড়াই শতক জমি জোড় পূর্বক আলী দখল করে আছে। বর্তমানে আমি যে বসত ভিটাতে বসবাস করি সেটা দখল করার জন্য আলী নানা রকমের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই জেড় ধরে বৃহস্পতিবার তারা আমার বাসার কুড়ে ঘড়ে আগুন দিয়ে দেয়। পাশাপাশি আমার বাসার রুমের টিট ভেঙ্গে দেয়। পরে ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা আসে আগুন নিয়ন্ত্রন করে।
অপরদিকে আব্দুল আলী অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, আমারা কেউ তাদের বাসায় আগুন দেই নাই। তারা নিজেরাই আগুন লাগিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।
এ ব্যাপারে সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মুকুল জানান,বিষয়টি আমি শুনেছি। এটা নিয়ে দুই পক্ষের সাথে বসবো।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।





