ব্যাংক আমানতের ওপর প্রস্তাবিত আবগারি শুল্ক আপাতত প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার বিকেলে সিলেটের মদনমোহন কলেজের সম্পত্তি সরকারের কাছে হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, আবগারি শুল্ক প্রত্যাহারে আমার কোনো পরিকল্পনা নেই। তবু এ ব্যাপারে সংসদে আলোচনা হবে। সংসদই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
আবুল মাল আবদুল মুহিত জানান, এক লাখের নিচে ব্যাংকে টাকা রাখলে কোনো শুল্ক দিতে হবে না। আগে বিশ হাজার টাকা রাখলেই শুল্ক দিতে হতো। ১৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ব্যবসায়ীরা দাবি জানালেও এর কোনো সুযোগ নেই।
অর্থমন্ত্রী বলেন, ভ্যাট আইনটি ২০১২ সাল থেকে ঝুলে আছে। তাদের দাবিতে বারবার পেছানো হচ্ছে। আর পেছানোর কোনো সুযোগ নেই।




