পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে এবং ভোগান্তি কমাতে আগামী ১২ জুন ২০১৭ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
৮ জুন বৃহস্পতিবার রাজধানীর রেল ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
পবিত্র ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ঢাকা ও চট্রগ্রাম স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮ টা থেকে এ টিকিট বিক্রি শুরু হবে।
মন্ত্রী জানান, ১২ জুন বিক্রি হবে ২১ জুনের টিকিট। ক্রমান্বয়ে ১৩, ১৪, ১৫, ১৬ তারিখের যাত্রিরা যথাক্রমে ২২, ২৩, ২৪, ২৫ জুনের টিকিট কাটতে পারবেন।





