সাভারে একটি পরিত্যাক্ত ট্রাকে তল্লাশী চালিয়ে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ বৃহস্পতিবার দুপুরের পর ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকা থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, দুপুরের পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় একটি ট্রাক পরিত্যাক্ত অবস্থায় থামানো ছিল। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটিতে তল্লাশী চালিয়ে ১৩শ ৩৪ বোতল আমাদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালক অথবা সহকারীকে পাওয়া না গেলেও ট্রাকটিকে জব্দ করা হয়।
ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম সায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





