জামালপুরের সরিষাবাড়ীতে সংবাদ প্রকাশের জের ধরে বলাৎকার করে মেরে ফেলার হুমকি দিয়েছে উপজেলা ছাত্রলীগের সভাপতি।

গতকাল বুধবার ১২. ৩৬ মিনিটের সময় মোবাইল ফোনে সাংবাদিক তৌকির আহাম্মেদ হাসুকে বলাৎকার করে মেরে ফেলার হুমকি দিয়েছে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু। এ সংবাদে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

জানা গেছে ৭ জুন বুধবার “দৈনিক করতোয়া” পত্রিকায় “সরিষাবাড়ীতে ইউপি সদস্য’র ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে সড়ক অবরোধ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু’র নাম প্রকাশ করা’র জের ধরে তার মোবাইল ফোনের ০১৭০৪-৬৩৪৯৫০ নম্বর থেকে সাংবাদিক তৌকির আহাম্মেদ হাসু’র মোবাইল ফোনের ০১৭৬৮-৯৫৫৭৭৩ নম্বরে কথাকাটাকাটির শেষের দিকে সাংবাদিকদের বলাৎকার করে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলায়মান বাবু, সহ সভাপতি এমএ রউফ, সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন। এ ছাড়াও প্রেসক্লাবের সদস্যবৃন্দ সহ উপজেলার বিভিন্ন পত্র পত্রিকায় কর্মরত সাংবাদিকরা উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলুর আচরন এবং বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ বিষয়ে পরবর্তীতে আলোচনা সাপেক্ষে কর্মসূচী দেয়ার সিদ্ধান্ত রয়েছে বলে সাংবাদিক নেতারা জানিয়েছেন। এ রিপোট লেখা পর্যন্ত সরিষাবাড়ী থানায় সাধারণ ডায়েরী করার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

উল্লেখ্য, সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউপি’র ৫নং ওয়ার্ড়ের সদস্য আলতাব হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে মহাদান ইউনিয়ন পরিষদ ও স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে দিগপাইত-সরিষাবাড়ী মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল সমাবেশ করে।

ইউনিয়ন পরিষদের সামনে কর্মসূচী চলাকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলুর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা মহাদান ইউনিয়ন পরিষদের বারান্দায় অবস্থান নেয়। সমাবেশে ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা’র লালিত ক্যাডার জড়িত থাকার অভিযোগ এনে বিভিন্ন কটুক্তি করে শ্লোগান দেয়া হয়। কর্মসূচী চলাকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু উপস্থিতির বিষয়টি অস্বীকার করলেও বাস্তবে তিনি উপস্থিত ছিলেন বলে নেতাকর্মীরা সাংবাদিকদের জানিয়েছেন।

ছবিঃ সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউপি’র সামনে মঙ্গলবার দুপুরে মহাদান ইউনিয়ন পরিষদ ও স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে কর্মসূচী চলাকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু উপস্থিতি ছিলেন।