চলতি বছরের মে মাস পর্যন্ত বিভিন্ন ফৌজদারি অপরাধে মোট ২৩ হাজার অবৈধ অভিবাসীকে মালয়েশিয়া থেকে বিতাড়িত করা হয়েছে।

মালয়েশিয়ার বর্তমান বিরোধী দল পিকেআর’র কোষাধ্যক্ষ জেনারেল টান ইয়াই বিষয়টি সাধুবাদ জানিয়ে বলেছেন, কেবল অভিবাসীদের দেশ থেকে বিতাড়িত করলে হবে না, এটাও নিশ্চিত করতে হবে যে তারা যাতে আর ফিরে আসতে না পারে।

তিনি আরও বলেন, এটি নিশ্চিত করা আরও গুরুত্বপূর্ণ যে, অবৈধ অভিবাসীদের মালয়েশিয়ায় সহজেই আর ফিরে আসতে দেয়া হবে না।

দেশটির অভিবাসন মহাপরিচালক মোস্তফার আলী এ প্রসঙ্গে বলেন, অপরাধের গুরুত্ব বিবেচনা করে নির্বাসিত অভিবাসীদের এক থেকে পাঁচ বছরের মধ্যে কালো তালিকাভুক্ত করা যেতে পারে।

মোস্তফার আলী গতকাল সোমবার এক বিবৃতিতে বলেন, ‘গুরুতর অপরাধের ক্ষেত্রে ইমিগ্রেশন তাদের ব্ল্যাকলিস্ট করবে এবং তারা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না।’