রাজউকের নিয়ন্ত্রণে নেওয়া ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাড়ির সামনে গেছেন বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়া।
উল্লেখ্য, রাজউক বাড়ির নিয়ন্ত্রণ নেওয়ার পর বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন মওদুদ আহমদ।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের অবস্থিত ১৫৯ নম্বর প্লটের বাসার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। এর আগে তার বাড়ির পানি, গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
আজ বুধবার বেলা ২টার দিকে রাজউকের অঞ্চল-৫ এর পরিচালক ওয়ালিউর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিনের নেতৃত্ব এ অভিযান শুরু করে সংস্থাটি। বিকাল ৪টা নাগাদ তারা বাড়ির নিয়ন্ত্রণ নেয়।





