আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অস্টম আসরের সপ্তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একাদশই এ ম্যাচে বহাল রেখেছে দক্ষিণ আফ্রিকা। তবে ভারতের বিপক্ষে খেলা একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে পাকিস্তান। ওপেনার আহমেদ শেহজাদের পরিবর্তে ফকর জামান ও পেসার ওয়াহাব রিয়াজের পরিবর্তে জুনায়েদ খানকে একাদশে নিয়েছে পাকিস্তান।

পাকিস্তান একাদশ:
আজহার আলি, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটকিপার), ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শাদাব খান, হাসান আলি, জুনায়েদ খান।

দক্ষিণ আফ্রিকা একাদশ:
হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটকিপার), ফ্যাফ ডু প্লেসি, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ডেভিড মিলার, জেপি ডুমিনি, ক্রিস মরিস, ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, মর্নে মরকেল, ইমরান তাহির।

খেলাটি লাইভ দেখতে এখানে ক্লিক করুন।