চ্যাম্পিয়ন্স ট্রফির পঞ্চম ম্যাচটি ছিলো টাইগারদের জন্য বাঁচা-মরার। শেষ চারে যেতে হলে জিততে হবে ম্যাচটে।

আর হারলেই সব স্বপ্ন শেষ। এমন সমিকরণকে সামনে রেখে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে অজিদের ১৮৩ রানের লক্ষ্য দেয় মাশরাফি বাহিনী।

ছোট স্কোর তাড়া করতে নেমে ১৬ ওভারে ১ উইকেটে ৮৩ রান তুলে জয় দেখছিল অস্ট্রেলিয়া। কিন্তু সব হিসাব এলোমেলো করে দিয়েছে বৃষ্টি। বৃষ্টিতে যে ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দুই দলকে ভাগ করে দেওয়া হয়েছে এক পয়েন্ট করে। তাতে বড় লাভটা হলো বাংলাদেশের, সেমিফাইনালের আশা টিকে থাকল বাংলাদেশ দলের দলের।

বাংলাদেশ প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছিল। বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় ম্যাচেও পয়েন্ট ভাগাভাগি করতে হলো অজিদের।

এর আগে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৩.৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ১৮২ রান করে মাশরাফি বাহিনী। এদিন মাত্র ৫ রানের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের দ্বিতীয় শতক পূর্ণ করতে পারেননি বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ৯৫ রানে গিয়ে থামে তামিমের ইনিংস। এর আগের ম্যাচে ইংল্যন্ডের বিপক্ষে ক্যারিয়ারের নবম শতক তুলেন তামিম।

লন্ডনের কেনিংটন ওভালে দিবারাত্রির ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হয়। খেলাটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি, মাছরাঙ্গা টিভি ও স্টার স্পোর্টস।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মইসেস হেনরিকেস, গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, অ্যাডাম জামপা, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড।