আই লস্ট মাই ওয়াইফ, আই লস্ট মাই জব) আমি আমার স্ত্রীকে হারিয়েছি, চাকরিও হারিয়েছি।’ কান্না চেপে রাখা কণ্ঠে কথাগুলো বলছিলেন এক সময়ের দুর্দান্ত প্রতাপশালী পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার।
লিকলিকে শরীরে তার বেডরুমে দাঁড়িয়ে ছলছল চোখে একটু থেমে বললেন, ‘সন্তানদের নিয়ে এখন আতঙ্কে আছি।’সাবেক এসপি বাবুল আখতারের শ্বশুর মোশারফ হোসেন বেশ কিছুদিন
ধরেই নানাভাবে অভিযোগ করে যাচ্ছেন মাহমুদা খানম মিতু হত্যার পেছনে বাবুল দায়ী। সে প্রসঙ্গ টেনে বাবুল আখতারের কাছে প্রশ্ন ছিল আপনাকে মিতু হত্যার জন্য দায়ী করা হয়, আপনি কি বলবেন যে আপনি দায়ী নন?
সাবেক এ পুলিশ কর্মকর্তা অনেকটা পুলিশি কায়দায় পাল্টা প্রশ্ন রাখেন, ‘আমি কেন বলব যে আমি দায়ী? কোনো অপরাধীই বলে না যে সে দায়ী। সবতো তদন্তেই বেরিয়ে আসবে। তখন জানবেন।’
বাবুল আখতার অনেকটা অকপটে বলে যান, ‘সবাইতো সব জানেন। আমি কীভাবে ডিবিতে গিয়েছি, কখন অন্য আনুষ্ঠানিকতা শেষ করেছি।’
সন্তান প্রসঙ্গে বাবুল বললেন, ‘আমার বাচ্চারা সব সময় একটা পরিছন্ন ছিমছাম ঘরে থাকতে পছন্দ করে। আমি তাদের সেটাই দিতে চেষ্টা করছি। সন্তানদের নিয়ে রাতের খাবার খাবো, তারপর তারাবির নামাজ পড়ে ঘুমাব।’





