বার্মিংহামের এজবাস্টনে বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। বৃষ্টির কারণে এই ম্যাচের আগের ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল (অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড)। আজ ভারত-পাকিস্তান ম্যাচেও বৃষ্টি নামছে দফায় দফায়। ঠিক সময়েই অবশ্য খেলা শুরু হয়েছিল। টস হেরে প্রথমে ব্যাট করছে ভারত।
এজবাস্টনের স্থানীয় সময় সকাল ১১.১০ মিনিটে খেলা বন্ধ হয়েছিল ৯.৫ ওভার হওয়ার পর। এরপর ১১টা ৫৫ মিনিটে আবার শুরু হয় খেলা। তবে এই সময়ের জন্য কোনো ওভার কাটা হয়নি।
এরপর ৩৩.১ ওভার মাঠে গড়ানোর পর আবার হানা দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত কমিয়ে দেওয়া হয় ২ ওভার। খেলা চলছে ৪৮ ওভারে। এ প্রতিবেন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪৩.১ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪৩ রান। বার্মিংহামে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে শুরু হয় ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করছে মাছরাঙ্গা টিভি, গাজী টিভি ও স্টার স্পোর্টস ওয়ান।
পাকিস্তান একাদশ: সফররাজ আহমেদ (অধিনায়ক), আজহার আলি, আহমেদ শেহজাদ, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শাদাব খান, ওয়াহাব রিয়াজ ও হাসান আলি।
ভারত একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও জসপ্রিত বুমরাহ।





