নন্দীগ্রাম উপজেলা পরিষদের আয়োজনে ৫টি ইউনিয়নের ৪৮ জন গ্রামপুলিশ সদস্যদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।
আজ রবিবার দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বরে ৪৮ জন গ্রামপুলিশ সদস্যদের হাতে সাইকেল তুলে দেন স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম তানসেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা নিবার্হী অফিসার মোসা. শরিফুন্নেসা, উপজেলা ভাইস চেয়ারম্যান একে আজাদ, উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মাদ, মোরশেদুল বারী, আবুল কালাম আজাদসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





