বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান খোকন।

আগামী দুই বছরের জন্য এ নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রবিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সভা কক্ষে বিদায়ী প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম জাকির হোসেন তার কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ জসিম উদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন, সহকারী প্রক্টর ড. মোঃ আজহারুল ইসলাম, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি ড. মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রফিকুল আলম প্রমূখ।