মনপুরায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাত ১টার সময় ৩ কেজি হরিণের মাংশসহ ২ জনকে আটক করে থানার হেফাজতে রাখা হয়েছে। আটক করার সময় পুলিশের উপস্থিতির টের পেয়ে ৩ জন পালিয়ে যায়। থানায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই আলী হোসেন, এ এস আই স্বপন কুমার, এ এস আই রহিম ও পুলিশ কনেস্টবল জুনায়েদসহ একটি টিম শনিবার গভীর রাতে ১নং মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক চৌমহনী বাজার পুর্বপাশ্বে হরিণ শিকারীরা বাড়ীতে মাংশ নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ২ জনকে মাংশসহ আটক করে। তাদের সাথে থাকা অপর তিনজন পালিয়ে যায়। আটককৃতরা হলেন, রাসেল (২৫), মোঃ জাফর(২৯)।

আটক রাসেল জানান, শনিবার বিকাল ৫টার সময় ৫ জনের একটি গ্রুপ হরিণ শিকারের জন্য বদনার চরে যায়। তারা জাল বসিয়ে হরিণটিকে শিকার করে। পরে রাতে কাউয়ারটেক চৌমহনী বাজার পুর্বপাশ্বে তাদের বাড়ীর কাছে হরিণটি জবাই করা হয়। ভাগভাটোয়ারা করে যার যার বাড়ীতে নিয়ে যাওয়ার জন্য রওয়ানা দিলে পুলিশ তাদেরকে ধরে ফেলে। পুলিশের টের পেয়ে হালিম, শামসু ও মোঃ মাসুম হরিণের মাংশসহ পালিয়ে যায়

এবিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন খান বলেন, হরিণের মাংশসহ আটক ২জন থানায় আছে। তদন্ত পুর্বক ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের নামে মামলা করা হবে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।