সম্ভাবনা ও সমৃদ্ধির বাজেট ২০১৭ -১৮ শিক্ষাবান্ধব ও উন্নয়নমূখী বাজেট প্রনয়নে করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জুন) সকালে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের আয়োজনে শহরের বলাকা সিনেমা হলের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হাসান রনির সভাপতিত্বে র্যালিতে আরোও উপস্থিত ছিলেন সহ সভাপতি কুরবান আলী সরকার, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিম সহ প্রমুখ।
উল্লেখ্য যে, র্যালিতে জেলা ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





