কোন হুজুগে কান দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্রলীগ নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ।

শনিবার খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা ও প্রশিক্ষণ কর্মশালায় ছাত্রলীগ সভাপতি বলেন, নিশ্চিত হওয়া পর্যন্ত যেন ছাত্রলীগের কেওই কোনো কিছুতে কান না দেয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘হুজুগের বশে’ কোন প্রচার-প্রচারণা চালানো যাবে না। কারও পাতানো ফাঁদে যেন ছাত্রলীগের নেতা-কর্মীরা যে পা না দেয় সেদিকে খেয়াল রাখার আহব্বানও জানান ছাত্রলীগ সভাপতি ।

সাইফুর রহমান সোহাগ বলেন, ২০১৮ সালের শেষের দিকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগকে শক্তিশালী করার লক্ষ্যে আজকের খুলনা বিভাগের প্রতিনিধি সভা। এ সভার মাধ্যমে জনসাধারনের যেখানে যে সমস্যা আছে তা সমাধান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। ছাত্রলীগের নেতাকর্মীদের শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রম জনসাধারনের কাছে পৌঁছে দিতে হবে।

ছাত্রলীগ সভাপতি বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা খুলনা বিভাগের যতগুলো আসন আছে তা মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিবে। সেই লক্ষ্যকে সামনে রেখে তৃণমূল নেতা-কর্মীকে এখন থেকে ভালোভাবে কাজ করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের আগে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে এবং ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি তফাজ্জল হক চয়ন, আমিনুল ইসলাম, প্রশক্ষিণ সম্পাদক মাজহারুল ইসলাম শামীম, দফতর সম্পাদক দেলোয়ার হোসেন সাহাজাদা প্রমুখ।