আদার অ্যান্টি-ভাইরাল, অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণের জন্য একে অন্যতম শক্তিশালী খাবার মনে করে চিকিত্সকরা। ভিটামিন সি, ম্যাগনেসিয়াম ও অন্যান্য উপাদানেও ভরপুর আদা।

এক কাপ জলে ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো ও ১/৪ চামচ থেঁতো আদা দিয়ে ৭ থেকে ১০ মিনিট ফোটান। দুধ দিয়ে ছেঁকে নিন। শেষে মধু মিশিয়ে নিন। রোজ এক কাপ করে খান গরম আদা চা। ঠিক কী কী কাজ করে আদা চা? দেখে নিন

ইনফ্লুয়েঞ্জা, ঠান্ডা লাগা কমাতে সাহায্য করে।
শরীরে অক্সিজেন, ভিটামিন ও মিনারেলের সঞ্চালন বাড়ায়।
ব্যথা কমাতে, ক্লান্ত পেশীর রিল্যাক্সেশনে সাহায্য করে।
মাথা যন্ত্রণায় ভাল কাজ দেয়।
কার্ডিও ভাসকুলার সমস্যা কমিয়ে স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে।
হাঁপানি রুখতে সাহায্য করে আদা চা।
হজম ক্ষমতা বাড়িয়ে লিভার পরিষ্কার রাখে।
কিডনি স্টোন গলাতে সাহায্য করে।
ক্যানসার কোষের বৃদ্ধি রুখতে পারে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।