চলতি বছরের মে মাস পর্যন্ত বিভিন্ন ফৌজদারি অপরাধে মোট ২৩ হাজার অবৈধ অভিবাসীকে মালয়েশিয়া থেকে বিতাড়িত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ ৷
বিতাড়িত অবৈধ অভিবাসীদের তালিকার শীর্ষে ৬,৮৪৯ জন ইন্দোনেশিয়ান ও দ্বিতীয় স্থানে বাংলাদেশের ৪,২২০ জন অভিবাসী। ৪,২২০ জন বাংলাদেশী বন্দির মধ্যে ১২৬ জনের বিরুদ্ধে অপহরণ ও ডাকাতির অপরাধমূলক রেকর্ড রয়েছে।
সোমবার সন্ধ্যায় মালয়েশিয়া অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরী হাজ্বী মোস্তফার অালী পুএাজায়ায় তার কার্যালয়ে মালয়েশিয়ান ক্রাইম প্রিভেনশন ফাউন্ডেশনের (এমসিপিএফ) সাথে একটি সংলাপের অধিবেশনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ৷
তিনি মন্তব্য করেন, ”আমাদের বিদেশী শ্রমিক প্রয়োজন,কিন্তু আমরা তাদের অপরাধ সহ্য করতে পারব না ৷ তারা তাদের ভিসা পাসের শর্তাবলী লঙ্ঘন করে এখানে অনেক অনৈতিক ক্রিয়াকলাপে জড়িত হয়।
এছাড়াও উক্ত অধিবেশনে উপস্থিত ছিলেন এমসিপিএফ এর ভাইস চেয়ারম্যান, তান শ্রী লি লাম থাই।
বিতাড়িত এসব ব্যাক্তিরা,পতিতাবৃওি,কালো টাকা ঘুষ, খুন, চুরি এবং অপহরণ ইত্যাদি অপরাধের সাথে সম্প্রিক্ত ছিলো বলে উল্লেখ করেছেন মোস্তফার আলী ৷ বর্তমানে এ দেশে ১৩ টি ডিটেনশন ক্যাপ রয়েছে এবং অভিবাসন বিভাগ ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে অভিযানের ধারাবাহিকতায় মোট ১৪৬,৮৭৬ জন অবৈধ অভিবাসী আটক করতে সম্পর্থ হয়েছে ৷
ডিটেনশন কেন্দ্রগুলিতে চিকিৎসার অভাবের সমালোচনা করে মুস্তাফার বলেন, আটক কেন্দ্রগুলিতে চিকিৎসা সহায়তা যথেষ্ট আছে ৷ আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মেডিকেল অফিসার নিয়মিতভাবে প্রতিটি ডিটেনশন কেন্দ্র পরিদর্শন করছে।





