পাবনার আটঘরিয়া পৌরসভার কন্দর্পপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শশুর হাচেন আলী সহ বেশ কয়েকজন ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জামাই আব্দুল মতিন এর বাড়ীতে হামলা চালিয়ে বাড়ী ঘর ভাংচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।
এসময় তারা ঘরের ভিতরে ঢুকে স্টীলের আলমারী ভেঙ্গে নগদ ১লাখ ৫০ হাজার টাকা দেড় ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। তাদেরকে বাধা দিলে মারপিটে আহত হয় আব্দুল মতিন ও স্ত্রী জোসনা খাতুন। এঘটনায় আটঘরিয়া থানায় আব্দুল মতিন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।
আটঘরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড কমিশনার গোলাম সরোয়ার জানান, দীর্ঘদিন ধরে হাচেন আলীর সাথে জামাই আব্দুল মতিন এর সাথে জমি জমার বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এঘটনায় আব্দুল মতিনের শশুর হাচেন আলী ক্ষিপ্ত হয়ে তার বাড়ী ঘর ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে যায়। এ ব্যাপারে হাচেন আলীর দৃষ্টান্ত মুুলক বিচার হওয়া দরকার বলে মনে করেন তিনি।





