মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও থাইল্যান্ডের পর এবার মালয়েশিয়ান নারী প্রেমের টানে উড়ে এসেছেন বাংলাদেশে। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় জহুরুল ইসলামের প্রেমের টানে ছুটে আসেন ঐ নারী।

মালেশিয়ান ঐ নারীর নাম ইসহারি। বাংলাদেশি প্রেমিক জহুরুল তাকে বন্ধু বলে জানালেও ইসহারি জানান, জহুরুল তার স্বামী।

এদিকে এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী তাদের দেখতে ভিড় করছেন।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের ইউনুস আলীর ছেলে জহুরুল ইসলাম (২৫) চার বছর আগে মালয়েশিয়ায় যান। মাসখানেক আগে তিনি দেশে ফিরে আসেন। এরপর ২৭ মে তার বাড়িতে মালয়েশিয়া থেকে ছুটে আসেন চল্লিশোর্ধ্ব এক নারী।

শুক্রবার জহুরুলের বাড়িতে গিয়ে জানা যায়, ঐ নারীর নাম ইসহারি। তিনি মালয়েশিয়ার ইপে এলাকার সুন্দরামের মেয়ে। তিনি জানান, একই এলাকায় কাজের সুবাদে জহুরুলের সঙ্গে তার পরিচয় হয়। বছরখানেক আগে তারা বিয়ে করেন। এরই মধ্যে মাসখানেক আগে তাকে না জানিয়ে গোপনে বাংলাদেশে চলে আসেন তার স্বামী জহুরুল।

তবে জহুরুল বিয়ের বিষয়টি অস্বীকার করে বলেন, ইসহারি আমার বন্ধু। তার সঙ্গে আমার বিয়ে হয়নি।

ইসহারি বলেন, আমি বাংলাদেশে থাকতে আসিনি।