সাভারের পাকিজা টেক্সটাইলে আগুন লেগেছে। ১লা জুন বৃহস্পতিবার রাত আনুমানিক ৮.৩০ মিনিট এর দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

তবে কিভাবে আগুন লেগেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। আগুনে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উর্ধ্বতন কর্মকর্তারা।