প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ২৫ হাজার ৭ ৪০ কোটি ৭৫ লাখ ৮ হাজার টাকা বরাদ্দ করা হযেছে।
এর মধ্যে উন্নয়ন খাতে ৬৭৯ কোটি ৮৫ লাখ এবং অনুন্নয়ন খাতে ২৫ হাজার ৬০ কোটি ৮ হাজার টাকা বরাদ্দের উল্লেখ রয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত মোট বাজেট উপস্থাপন করেন।
উপস্থাপিত বাজেটে প্রতিরক্ষা সার্ভিস, অন্যান্য সার্ভিস এবং সশস্ত্র বাহিনী বিভাগের ব্যয়সহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য বাজেটে উপরোক্ত বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।




