ভোলার লালমোহনে জনৈক প্রধান শিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টা করার অপরাধে মাখন চন্দ্র দাস (২৮) নামের এক যুবককে ভ্রাম্যমান আদালত তিন ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
গতকাল বুধবার দুপুরে এই রায় প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো.সামসুল আরিফ। মাখন চন্দ্র দাস অন্ন্যদা প্রসাদ ৩ নং ওয়ার্ডের গ্রিরেন্দ্র চন্দ্রর ছেলে। জানা গেছে, মঙ্গলবার রাতে মাখন চন্দ্র দাস অন্ন্যদা প্রসাদ ৩ নং ওয়ার্ডের এলাকার প্রধান শিক্ষিকার বাসায় রাতের বেলায় প্রবেশ করে তাকে শ্লীলতাহানী করার চেষ্টা কালে শিক্ষিকার ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে মাখমকে আটক করে।
পরে থানায় খবর দিলে পুলিশ তাকে এনে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শামছুল আরিফের নিকট হাজির করলে; স্থানীয় স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে তাকে ৫০৯ ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডর আদেশ প্রদান করেন।
মাখমের বিরুদ্বে তার পূর্বেও অনেকবার বিভিন্ন জায়গায় নারীগঠিত, অসামাজিক কর্মকান্ডের অনেক অভিযোগ রয়েছে বলে স্থানীয় চেয়ারম্যান আবুল কাশেম অভিযোগ করেন।
তিনি বলেন এ ধরনের অনেক বিচার শালিশি করা হয়েছে সে খুবই দুষ্ট, কু-চরিত্রের,সন্ত্রাসী প্রকৃতির ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার মো.সামসুল আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





