সিসিডিবি ও সিপিআরপি এর আয়োজনে আজ বুধবার নাটোরের লালপুর উপজেলা আড়বাব ইউনিয়নে ফরমালিনমুক্ত ফল ও কৃষি উৎপাদনে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে আড়বাব ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে র‌্যালিটি বের করে ফোরাম নেটওয়ার্ক এর সদস্যগণ। র‌্যালিটি ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, কর্মসূচির কর্মকর্তা সুদীপ মন্ডল, প্রশিক্ষক মিসেস দীপিকা চৌধুরী, সমাজ সংগঠক জুলিয়েট বাড়ৈ, রিপন অধিকার, সিসিডিবি এরিয়া ম্যানেজার নাঈমা ইসলাম প্রমূখ।