নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজীহাট পুলিশ ফাঁড়িতে ইফতার খাওয়াকে কেন্দ্র করে দুই পুলিশ সদস্যের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে একজনের হাতে অপর পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার ইফতার খাওয়ার সময় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় কনস্টেবর নাইমুলের হাতে খুন হন আরেক কনস্টেবল আবু হেলাল। নিহত হেলালের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, ‘দুজনের মধ্য ইফতার নিয়ে কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায়ে নাইমুল হেলালকে ধাক্কা দিলে হেলাল সজোরে দেওয়ালে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের লাশ উদ্ধার করে মহাদেবপুর থানায় নিয়ে আসা হয়েছে।’
এ ঘটনায় কনস্টেবল নাইমুলকে গ্রেফতার করা হয়েছে।





