বিদেশগামী ভাই- বোনেরা সাবধান! একটি নতুন অপরাধ চক্রের তথ্য দিচ্ছি। যখন যাত্রীরা বিদেশ যাবার উদ্দেশ্যে বিমানে উঠেন,

তখন তার সাথে যোগাযোগ করার জন্য তার মোবাইল চালু অবস্থায় থাকে না। তখন অপরাধীরা এ সুযোগটি নিয়ে থাকে।

কীভাবে নিয়ে থাকে?
যাত্রীর যেকোন কাছের আত্মীয়কে ফোন দিয়ে বলে, আপনার অমুক প্লেনে উঠতে পারেনি। সে তার প্রয়োজনীয় কাগজ-পত্র হারিয়ে ফেলেছে। সে আমাদের কাছে আছে। দ্রুত এক লাখ টাকা পাঠান। তখন স্বাভাবিকভাবেই আত্মীয়-স্বজনের মাথা নষ্ট হবার অবস্থা! অপরাধীরা এরপর বলবেন, সময় নষ্ট করলে কিন্তু সে আর যেতে পারবে না। একটা বা দুইটা বিকাশ নাম্বার দিবে। বলবে এ নাম্বারে দ্রুত টাকা পাঠান। তারপর বলবে, কথা বলবেন আপনার আত্মীয়র সাথে? আত্মীয় স্বাভাবিকভাবে বলবেন, ভাই দিন। এরপর একজনকে দিবে। সে পাগলের মতো হাউমাউ করে কাঁদতে থাকবে। যাতে তার কন্ঠ স্পষ্ট না বুঝা যায়। তারপর তারকাছ থেকে মোবাইল নিয়ে বলবে, ভাই এতো কান্না করলে হবে?]

কীভাবে এ থেকে মুক্তি পাওয়া যায়?
১. অপ্রয়োজনে কেউ নাম্বার চাইলে না দেয়া।
২. অপরিচিত কেউ ভুল তথ্য দিয়ে আপনাকে বিব্রত করতে পারে। তখন দ্রুত সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করুন।
৩. কেউ ফোন দিয়ে টাকা চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশের সাথে যোগাযোগ করুন। এয়ারপোর্ট আর্মড পুলিশ, ঢাকা।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।