চ্যাম্পিয়নস ট্রফির নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে ২৪০ রানের লজ্জাজনক পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হলো টাইগারদের। ভারতের দেওয়া ৩২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৪ রানে থামে টাইগারদের ইনিংস।

এর আগে টস জিতে ফিল্ডিংয় কারর সিদ্ধান্ত নেন টাইগার দলপতি সাকিব আল হাসান । টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২৪ করে ভারত।

কেনিংটন ওভালে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হয় দুপুর ৩টা ৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার করছে গাজী টেলিভিশন ও স্টার স্পোর্টস। আজ বাংলাদেশের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে তামিম ইকবালকেও। দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান।