চ্যাম্পিয়নস ট্রফির মূল পর্ব শুরুরন আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ৩২৫ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ।

পাহাড় সমান টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ছন্দ হারিয়ে ফেলেছে টাইগাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭ রান। ক্রিজে আছে মুশফিকুর রহিম (০) ও সাকিব আল হাসান (৬)।

এর আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৩২৫ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস জিতে ফিল্ডিংয় কারর সিদ্ধান্ত নেন টাইগার দলপতি সাকিব আল হাসান । টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২৪ করে ভারত।

কেনিংটন ওভালে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হয় দুপুর ৩টা ৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার করছে গাজী টেলিভিশন ও স্টার স্পোর্টস। আজ বাংলাদেশের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে তামিম ইকবালকেও। দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান।