“উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি” এই স্লোগান কে সামনে রেখে নওগাঁর সাপাহারে দুই দিন ব্যাপী ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়।

এ সময় বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহাদ পারভেজ বসুনীয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।