বিশ্বজুড়ে সাইক্লোন, টর্নেডো ও সামুদ্রিক জলোচ্ছ্বাস পর্যবেক্ষণের শীর্ষ ওয়েবসাইট STORM2K অনুযায়ী প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় 'মোরা' প্রায় ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশংকা সমেত শীঘ্রই আঘাত হানতে যাচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, সন্দীপ, কুতুবদিয়া ও হাতিয়ার উপকূলীয় এলাকায়।
বিশেষজ্ঞরা আশংকা করছেন এই জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় ১৯৮৫ ও ১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়কেও ছাপিয়ে যাবে। চট্টগ্রামের আকাশে এখনো কোন বৃষ্টির চিহ্ন নাই- এটি বড় ধরণের বিপদের পূর্বাভাষ কারন বৃষ্টি ঘূর্ণিঝড়কে দূর্বল করে দেয়।
মনে রাখুন, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ইতোমধ্যে এই ঘূর্ণিঝড় কে কেন্দ্র করে "১০ নং মহাবিপদ সংকেত" ঘোষণা করেছে এবং ১০ নং এর উপরে আর কোন ঘূর্ণিঝড় পূর্বাভাষ বিপদ সংকেত..
সাইক্লোন রিলেটেড একটা ওয়েবসাইটে গিয়ে মানুষের লাইভ কমেন্ট পড়তেছিলাম ...
যা জানতে পারলাম, সেটা ভয়াবহ !! একটা কমেন্ট ছিল এরকমঃ
সাইক্লোন মোরা এর Peak হবে 90 knots/T5.0 at landfall
১৯৮৫ সালে যে সাইক্লোন হইছিল, সেটার Peak 90 knots এর চেয়ে কম ছিল এবং সেটায় কত মানুষ মারা গেছিলো জানেন ??
১১০০০ এরও বেশি মানুষ !!
সিডরের সময়ও উপকূলে বিপদ সংকেত ১০ ছিল না ...
আজকে ১০ নং বিপদ সংকেত দেখাচ্ছে ...
আমরা আসলে টের পাচ্ছি না কত ভয়াবহ একটা দুর্যোগ ধেয়ে আসতেছে !!
আমি জানি না, চট্টগ্রাম, কক্সবাজার সহ উপকূল এলাকায় থাকা কেউ এই লেখাটা পড়তেছেন কিনা ...
যদি পড়ে থাকেন, প্লিজ আশ্রয় কেন্দ্রে যান ... প্লিজ !!
একটা নিউজে শুনলাম, মানুষকে মাইকিং করে আশ্রয় কেন্দ্রে যেতে বলার পরেও তারা পাত্তা দিচ্ছে না ... খুবই খারাপ খবর এটা !!
অনেকে ঘরবাড়ির কি হবে - এই ভেবে ঘরবাড়ি ছাড়তেছেন না ...
ভাই রে, নিজের জীবন আগে ... ঘরের ভেতরে থেকে আপনি ঘর বাঁচাইতে পারবেন না যদি সাইক্লোন হিট করে ...
কিন্তু আশ্রয় কেন্দ্রে গেলে আপনি, আপনার পরিবার বাঁচবে ... চিন্তা করে দেখেন প্লিজ !!
আপনাদের যাদের আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত কেউ এইসব এলাকায় আছেন, যোগাযোগ করে নিরাপদ জায়গায় যেতে বলেন !!
পারলে লেখাটা শেয়ার করেন ... যত বেশি মানুষের কাছে এটা পৌঁছাবে, তত বেশি সতর্ক হবে !! আর যারা অন্যান্য জায়গায় আছেন, বেশি বেশি দোয়া করতে থাকেন যেন কোন বড় ক্ষতি না হয় !!





