১৫ রাইফেল ব্যাটালিয়ন (বিজিবি) লালমনিরহাটে বিওপি ক্যাম্পের জওয়ানরা জেলার বিভিন্ন সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে গত ৬দিনে প্রায় ৬ লক্ষাধিক টাকার ভারতীয় পন্য আটক করেছে।

বিজিবি সুত্র জানায়, ২৮ মে বুড়িমারী বিওপি’র বিজিবির সদস্যরা জেলার পাটগ্রাম থানাধীন সীমান্ত পিলার ৮৪২/২-এস হতে বাংলাদেশের অভ্যান্তরে বুড়িমারী আইসিপি ১নং চেক পোষ্ট এলাকায় তল্লাশি চালিয়ে ৮৬টি ভারতীয় শাড়ী, ৩টি ভারতীয় থ্রিপিস এবং ১টি ট্রলি ব্যাগ আটক করেন। একইদিনে ঝাউরানী বিওপি’র বিজিবির জওয়ানরা জেলার হাতীবান্ধা থানাধীন সীমান্ত পিলার ৯১১/৫-এস বাংলাদেশের অভ্যন্তরে উত্তর জাউরানী নামক এলাকায় অভিযান চালিয়ে ৪২ বোতল বিদেশী মদ আটক করেন।

২৭মে দুর্গাপুর বিওপি’র বিজিবি সদস্যরা জেলার আদিতমারী থানাধীন সীমান্ত পিলার ৯২৬/৪-এস বাংলাদেশের অভ্যন্তরে লামাটারী নামক এলাকায় অভিযান চালিয়ে ২২ বোতল বিদেশী মদ আটক করেন।

২৫ মে কুলাঘাট বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা লালমনিরহাট সদর থানাধীন ফাড়ীঘাট নামক এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা আটক করেন।

২৩ মে দুর্গাপুর বিওপি’র বিজিবি সদস্যরা জেলার আদিতমারী থানাধীন সীমান্ত পিলার ৯২৩/৫-এস বাংলাদেশের অভ্যন্তরে মাষ্টারপাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে ১টি ভারতীয় গরু আটক করেন। একইদিনে কুলাঘাট বিশেষ ক্যাম্পের বিজিবি জওয়ানরা সদর থানাধীন গেরুঘাট নামক এলাকায় অভিযান চালিয়ে ২টি ভারতীয় গরু আটক করেন।

লালমনিরহাটে ১৫ রাইফেল ব্যাটালিয়ন (বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ওইসব মালামালের আনুমানিক মূল্য ছয় লক্ষ চৌষট্টি হাজার কুড়ি টাকা। আটককৃত মালামাল মাদকদ্রব্য/কাষ্টম অফিসে জমা করা হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, জেলার সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে বিজিবি সদস্যরা রাত-দিন কাজ করে যাচ্ছে। তাদের এই অভিযান অব্যাহত থাকবে।