ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব নতুন কিছু নয় মাশরাফি বিন মুর্তজার জন্য। অন্যদিকে এবারই প্রথম সিনিয়র লেভেলে অধিনায়কত্ব করছেন মেহেদী হাসান মিরাজ। আর দেশ সেরা অধিনায়ক মাশরাফির বিপক্ষে প্রথম লড়াইয়ে জয় তরুণ অধিনায়ক মিরাজেরই। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সামনে থেকেই মিরাজের নেতৃত্ব দেখেছেন মাশরাফি। তাতে বেশ খুশিও তিনি। বিপিএলই মিরাজের শিখে নেওয়ার মঞ্চ মনে করছেন রংপুর অধিনায়ক।
বিপিএলে আজ সবাইকে অবাক করে দিয়ে রাজাশাহী কিংসের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে ওপেনিংয়ে নামেন মাশরাফি বিন মর্তুজা। কিন্তু হতাশ করতেও সময় নেননি। মাত্র ২ বলে শূন্য রান করেই আউট হয়ে ফেরেন। তবে কেনো এমন সিদ্ধান্ত, স্বাভাবিকভাবেই ওঠেছে প্রশ্ন?
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান অধিনায়ক। কেনো এমন সিদ্ধান্ত প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আমরা আজ কোনো ওপেনার নেইনি। আইদার ফরহাদ রেজা না হয় আমাকে যেতে হতো। যেহেতু ওদের লেফট হ্যান্ড ব্যাটসম্যান ছিল তাই আমরা নাহিদকে পিক করেছি অফস্পিনার হিসেবে। তাই একজনের যেতে হতো। তাই আমি গিয়েছি।’
শেষ ওভারে হেরে যাওয়া নিয়ে রংপুর অধিনায়ক বলেন, ‘ফরহাদ রেজা যথেষ্ট অভিজ্ঞ। ওই সময়ে কি করতে হবে এতোটুকু ওর জানা আছে। ওখানে সিঙ্গেল নিয়ে যতটা সম্ভব রুশোকে স্ট্রাইক দেওয়া উচিত ছিল। রুশো যেহেতু ছিল একটা আশা অবশ্যই ছিল। ওর ব্যাটে ঠিক জায়গায় লেগে একটা টাইমিং হলেই ম্যাচটা বের হয়ে যেত। ম্যাচটা এমন পজিশনে ছিল যে মাত্র এক বলই যথেষ্ঠ ছিল। আমার কাছে মনে হয় চারটা ডট বল আমাদের ছিটকে দিয়েছে ম্যাচ থেকে। স্ট্রাইক রোটেট করলেও আমাদের জন্য সহজ হতো।’




