একদিন বিরতি দিয়ে আবার সরগরম হচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম ম্যাচে আজ শুক্রবার মাঠে নামছে গেল আসরের দুই ফাইনালিস্ট রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
প্রথম ম্যাচ হারলেও কুমিল্লা ও খুলনার বিপক্ষে টানা জয় পায় রাইডার্সরা। অপরদিকে টানা দুই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ঢাকা।
বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান ও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ষষ্ঠ আসরে প্রথমবারের মতো একে অপরের মুখোমুখি হচ্ছে আজ।
টসে সাকিবকে হারিয়ে জয়লাভ করেন মাশরাফি। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক।
রংপুর রাইডার্স স্কোয়াডঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হোসেন রাজু, ফারদিন হোসেন অনিক, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রবি বোপারা, রাইলি রুশো, বেনি হাওয়েল, শন উইলিয়ামস এবং শেলডন কট্রেল।
ঢাকা ডায়নামাইটস স্কোয়াডঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভাগত হোম, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজিব ও নাঈম শেখ, সুনিল নারিন, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতউল্লাহ যাজাই, অ্যান্ড্রু ব্রিচ, ইয়ান বেল
খেলেটি লাইভ এখানে ক্লিক করুন




