রাত পোহালেই শুরু হতে যাচ্ছে দেশের ক্রিকেট লিগের সবথেকে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।শনিবার (৫ জানুয়ারি) থেকে মাঠে গড়াচ্ছে দেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের ষষ্ঠ আসর। সেই লক্ষ্যে ইতোমধ্যে উতেজ্জনা শুরু হয়ে গেছে ক্রিকেট প্রেমিদের মধ্যে। প্রতিবারের মতো এবারও টিকেটের বিনিময়ে মাঠে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট পাওয়া যাচ্ছে মিরপুর শেরেবাংলার ইনডোর এবং স্টেডিয়ামের ১নং গেটের বুথ থেকে সরাসরি টিকিট সংগ্রহ করতে হবে।

এদেকে সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের টিকিট পাওয়া যাবে ১৪ জানুয়ারি। সিলেট বিভাগীয় স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে টিকিট কেনা যাবে। ২৪ জানুয়ারি চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম বুথ এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বুথ থেকে টিকিট কেনা যাবে। এছাড়া ইউক্যাশ এবং সহজ ডটকমের মাধ্যমেও টিকিট কেনা যাবে।

ষষ্ঠ বিপিএলের গ্রুপ পর্বের খেলার টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গ্যালারির টিকিটের মূল্য ২০০ ও ৩০০ টাকা। ক্লাব হাউস ৫০০টাকা, ভিআপি স্ট্যান্ড ৫০০টাকা। গ্রান্ড স্ট্যান্ড ২ হাজার টাকা।

এলিমেনিটর-কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার এবং বিপিএলের ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য পরবর্তীতে জানানো হবে। বিসিবির মেইল বার্তায় এমনটি জানানো হয়।