ক্যফ্রন্টের স্মারকলিপি দেওয়ার কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচনে সীমাহীন অনিয়ম, কারচুপি হয়েছে- এমন অভিযোগ নিয়ে বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকেল ৩টায় ইসিতে ঐক্যফ্রন্টের প্রার্থীদের আসার কথায় এ নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ভোটের আগে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছিলেন, নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন ভবনে তিন স্থরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
ইসি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩০ ডিসেম্বর ভোটকে কেন্দ্র করে নির্বাচন ভবনে ২৯ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়। গতকাল (২ জানুয়ারি) ঐক্যফ্রন্ট জানায় ইসিতে তাদের প্রার্থীরা আসবেন ৩ জানুয়ারি। এরপর নিরাপত্তা ব্যবস্থা ৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
৩ জানুয়ারি নির্বাচন ভবনে অবস্থান করে দেখা গেছে, পরিচয়পত্র ছাড়া কাউকে ভবনে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এ ছাড়াও নির্বাচন ভবনের পার্শ্ববর্তী এলাকায়ও সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি চৌকি। যদিও ভোটের পর দুই-একদিন নির্বাচন ভবনে প্রবেশের ক্ষেত্রে এতটা কড়াকড়ি ছিল না।
এদিকে বেলা ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে পৌঁছেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
প্রতিনিধি দলে রয়েছেন- ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।




