প্রেমিকের সঙ্গে পালাতে বাধা দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা করেছে মেয়ে। পালিয়ের যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় মা তাকে বাধা দিলে সে তার মাকে কুপিয়ে হত্যা করে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুতে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

দেশটির গণমাধ্যম জানায়, দেবী প্রিয়া নামের ওই যুবতী ফেসবুকে প্রেমে পড়েন বিবেক নামের এক যুবকের। বিবেক প্রিয়াকে জানান যে, নিজের গ্রামের বাড়ি প্রিয়াকে ঘুরিয়ে দেখাতে চান তিনি। খবর এনডিটিভির।

পোশাকশ্রমিক বিবেক তাকে জানান, যে তিনি আসতে পারবেন না ঠিকই কিন্তু তার দুই বন্ধু সতীশ ও ভিগনেশকে প্রিয়ার বাড়িতে পাঠিয়ে দেবেন। ওই দুই বন্ধু প্রিয়াকে তাদের সঙ্গে করে নিয়ে আসবেন। প্রিয়ার মা বানুমাথী যখন দেখেন যে প্রিয়া ব্যাগপত্তর গুছিয়ে নিয়েছে এবং পালাতে একেবারে প্রস্তুত তখন তিনি মেয়েকে বাধা দেন। মেয়েকে আটকানোর চেষ্টা করেন। মায়ের এই বাধা দেওয়ার ঘটনায় রেগে যান প্রিয়া। রাগের মাথায় রান্নাঘরে গিয়ে ছুরি হাতে বেরিয়ে আসেন। উত্তেজিত হয়ে মাকে কোপাতে শুরু করেন। কোপাতে কোপাতেই মৃত্যু হয় মায়ের।

কিন্তু ওই দুই যুবক পালানোর পরিকল্পনা করার আগেই গ্রামবাসীরা তাদের শার্টে রক্তের দাগ দেখতে পায় এবং তাদের পাকড়াও করে পুলিশে খবর দেয়। পরে তিনজনকেই পুলিশের কাছে হস্তান্তর করা হয়।