আর মাত্র কয়েকদিন বাকি আছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের। সবার মাঝে কাজ করে চলেছে অন্য রকমের এক উত্তেজনা। জাতীয় নির্বাচন উপলক্ষে আজ রোববার (২৩ ডিসেম্বর) ঢাকার কানাডিয়ান হাইকমিশন থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সবার অংশগ্রহণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে দেখতে চায় কানাডা। গণতান্ত্রিক অধিকার চর্চা এবং অবাধে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সুরক্ষায় সমর্থন দিয়ে যাবে দেশটি।
এই বিবৃতিতে দেশটির হাইকমিশনার বেনো প্রিফনটেইন জানিয়েছেন, শান্তিপূর্ণ প্রচারণার পরিবেশ এবং সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনে বাংলাদেশের সব ভোটারের নিরাপদ অংশগ্রহণের সুযোগ সৃষ্টিতে কানাডা সংশ্লিষ্ট সবাইকে একত্রে কাজ করতে উৎসাহিত করছে।
বেনো প্রিফনটাইন বলেছেন, বাংলাদেশের মানুষের পাশে থেকে কানাডা সব ভোটারের পূর্ণ গণতান্ত্রিক অধিকার চর্চা এবং আসন্ন জাতীয় নির্বাচনে অবাধে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সুরক্ষায় সমর্থন দিয়ে যাবে।
হাইকমিশনার বলেন, শান্তি ও নিরাপত্তা গণতন্ত্রের ভিত্তি। সহিংসতা ও দমন-পীড়ন গণতান্ত্রিক প্রক্রিয়ার বৈধতাকে দুর্বল করে দেয়। সব পক্ষকে নির্বাচনী প্রচারণা শান্তি ও দায়িত্বশীলতার সাথে পরিচালনা করতে হবে। সংখ্যালঘু ও নাজুক জনগোষ্ঠির রাজনৈতিক ও নির্বাচনী অধিকার এবং নাগরিক সমাজের অবাধ তৎপরতার সুযোগ সমুন্নত রাখতে হবে।




