জীবিকার টানে বাংলাদেশ থেকে লাখ লাখ লোক বিদেশে পাড়ি জমায়।আর তার বেশি সংখ্যকই পাওয়া যাবে মধ্য প্রাচ্যে।কুয়েতে অসংখ্য বাংলাদেশি প্রবাসির দেখা মিলে । সেখানে বাংলাদেশিরা নানা ধরনের কাজে করে থাকেন জীবনের ঝুকি নিয়ে ।আবার অনেক বাংলাদেশি দেশে ফিরেন লাশ হয়ে । ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

কুয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত ও চারজন আহত হয়েছেন। ৭ ডিসেম্বর সকালে দেশটির ফেরদৌস ৭ নম্বর ব্লক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা চাঁদপুরের এবাদ উল্ল্যার ছেলে আলী আকবর ঘটনাস্থলেই মারা যায়। আহতরা স্থানীয় ফরওয়ানিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এরা হলেন- কুমিল্লা, চাঁদপুরের খলিল মিয়া, টাঙ্গাইল সখিপুরের লোকমান মিয়া, গোলাম হোসেন বাকি ও একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

তারা সবাই কুয়েত ন্যাশনাল কোম্পানিতে ক্লিনারের কাজ করতো। নিহত আলী আকবরের মরদেহ ফরওয়ানিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছে তার কোম্পানি।