দুই মাস আগেও দলের অবস্থাটা এমন ছিল না। এশিয়া কাপ চলাকালীন টপ অর্ডার ও ওপেনিং সমস্যা নিয়ে কী দুশ্চিন্তাতেই না ছিল বাংলাদেশ! সংকট অনেকটাই নিরসন হয়েছে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
তার অনুপস্থিতি ইমরুল কায়েস ওয়ানডে ম্যাচগুলোতে ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন। শেষ কয়েকটি একদিনের ম্যাচ বিবেচনায় নিলে একাদশে থাকতে পারেন লিটন দাস। ওদিকে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের জার্সিতে বিধ্বংসী এক সেঞ্চুরি করে দাবি জানিয়ে রেখেছে সৌম্য সরকারের ব্যাটও।
সবমিলিয়ে ওপেনিং এবং টপ অর্ডার নিয়ে মধুর একটা সমস্যাতেই পড়েছে বাংলাদেশ। রোববার থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজে তামিমের একাদশে থাকাটা প্রায় নিশ্চিত। উদ্বোধনী জুটিতে বাঁ-হাতি ব্যাটসম্যানের সঙ্গী কে হচ্ছেন এনিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই।
তামিমের সঙ্গী হতে লড়াই করতে হচ্ছে তিনজন ক্রিকেটারকে- ইমরুল, সৌম্য এবং লিটনকে। শেষ পর্যন্ত আগামী পরশু বাংলাদেশের ইনিংসে ব্যাট হাতে শুরুতেই কাকে দেখা যায় সেটার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে ক্রিকেটপ্রেমীদের। আপাতত ওপেনিং নিয়ে মধুর সমস্যাতেই পড়েছে টিম ম্যানেজমেন্ট।
কবিরাজ: তপন দেব । নারী-পুরুষের সকল জটিল ও গোপন রোগের চিকিৎসা করা হয়। দেশে ও বিদেশে ওষুধ পাঠানো হয়। আপনার চিকিৎসার জন্য আজই যোগাযোগ করুন – ০১৮২১৮৭০১৭০ (সময় সকাল ৯ – রাত ১১ )
একাদশে জায়গা পাওয়া নিয়ে ব্যাটসম্যানদের এই লড়াইটাকে ইতিবাচকভাবেই দেখছেন বাংলাদেশ কোচ স্টিভ রোডস। চার ওপেনারের মধ্য থেকে দুজনকে বেছে নেওয়া টিম ম্যানেজমেন্টের জন্য কতটা কঠিন সেটা শুক্রবার অনুশীলন শেষে বলেছেন টাইগার কোচ, ‘অনেক কঠিন একটা সিদ্ধান্ত হবে।’
সিদ্ধান্ত নেওয়া কেন কঠিন হবে সেটারও একটা যৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ কোচ, ‘আমরা অসাধারণ একটা পরিস্থিতির মধ্যে আছি। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩৪৯ রান করেছে ইমরুল। ইনজুরি থেকে ফিরে ছন্দে আছে তামিম। এশিয়া কাপে এবং জিম্বাবুয়ের বিপক্ষে রান করেছে লিটন। জিম্বাবুয়ের বিপক্ষে তিনে নেমে সেঞ্চুরি করেছে সৌম্য। প্রস্তুতি ম্যাচেও সেঞ্চুরি আছে ওর। একাদশে জায়গা পাওয়াটা দলের জন্য খুব স্বাস্থ্যকর।’
জ্বলে উঠলেন ‘বোলার’ আশরাফুল: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের স্বীকারোক্তি দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। যা তার বর্ণিল ক্যারিয়ারটাকে প্রায় ধূসর করে দিয়েছে। দীর্ঘ পাঁচ বছরের নির্বাসন কাটিয়ে আশরাফুল এখন খেলছেন ঘরোয়া ক্রিকেটে; লড়ছেন জাতীয় দলে জায়গা ফিরে পেতে।
সেলক্ষ্যে ব্যাটসম্যান আশরাফুলই বেশি আলোচনায় ছিলেন। এবার জ্বলে উঠলেন ‘বোলার’ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের তৃতীয় দিনে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন তিনি। তবু মধ্যাঞ্চলকে অল্প রানে বাঁধতে পারেনি পূর্বাঞ্চল। আশরাফুলদের দারুণ পারফরম্যান্সের পরও পূর্বাঞ্চলকে ৩২৬ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে মধ্যাঞ্চল।
শুক্রবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে মধ্যাঞ্চল অলআউট হওয়ার আগে করেছে ৩৯৩ রান। আগের ইনিংসে তারা গুটিয়ে গিয়েছিল মাত্র ১১৮ রানে। দ্বিতীয় ইনিংসে ধাক্কাটা সামলে নিয়েছে মধ্যাঞ্চল। ১১.৪ ওভারে ৩৪ রান খরচায় চার উইকেট নিয়েছেন আশরাফুল। তিনটি শিকার হাসান মাহমুদের।
কবিরাজ: তপন দেব । নারী-পুরুষের সকল জটিল ও গোপন রোগের চিকিৎসা করা হয়। দেশে ও বিদেশে ওষুধ পাঠানো হয়। আপনার চিকিৎসার জন্য আজই যোগাযোগ করুন – ০১৮২১৮৭০১৭০ (সময় সকাল ৯ – রাত ১১ )
ফিরতি ইনিংসে প্রায় চার শর কাছাকাছি মধ্যাঞ্চল পৌঁছাতে পেরেছে পিনাক ঘোষ (৫৩), মার্শাল আইয়ুব (৭০), আব্দুল মজিদ (৬৭) ও শহিদুল ইসলামের (৫০*) হাফ সেঞ্চুরির ওপর দাঁড়িয়ে। ৩৩ রান করেছেন শাহাদাত হোসেন। মধ্যাঞ্চলের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জের জবাবে তৃতীয় দিনের খেলা শেষে দুই উইকেটে ৭১ রান করেছে আশরাফুলের পূর্বাঞ্চল। জিততে হলে শনিবার চতুর্থ ও শেষ দিন আরো ২৫৫ রান করতে হতে তাদের।




